বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

৫ দফা দাবিতে ফরিদগঞ্জ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ

আবদুল কাদির

৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ফরিদগঞ্জ উপজেলা। জামায়াতের কেন্দ্রীয় কমিটির পূর্বসিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচার করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এই পাঁচটি দাবির পূর্ণ বাস্তবায়ন চেয়ে তারা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে গণজমায়েতের পর সংক্ষিপ্ত সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমীর,চাঁদপুর -৪(,ফরিদগঞ্জ) জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী মাওঃ বিল্লাল হোসেন মিয়াজি,উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ ইউনূছ হেলাল। সমাবেশ পরবর্তী তাদের নেতৃত্বে মিছিলটি ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডের সামনে দিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদগঞ্জ বাজার হয়ে কালির বাজার চৌরাস্তা মোড় হয়ে আবার বাসষ্ট্যান্ডে এসে শেষ হয়।

মিছিলপূর্ব গণজমায়েতে বক্তারা কেন্দ্রীয় জামায়াতের সিদ্ধান্তগুলোর পূর্ণ বাস্তবায়ন চান। এ সময় তারা বলেন, এই পাঁচ দফা বাস্তবায়িত না হলে জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে। পিআর পদ্ধতিতে ইলেকশন হলে সংসদে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত হবে॥ তখন ফ্যাসিবাদ কায়েম হবার সুযোগ থাকবে না।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন পৌরসভা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা নায়েবে আমির মাওলানা কফিলউদ্দিন ,উপজেলা জামায়াত সেক্রেটারি মোঃসাখাওয়াত হোসেন,মাওঃ সিদ্দিকুর রহমানসহ জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন