বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

বাংলাদেশে অবাধ নির্বাচন নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস ব্রিটিশ হাইকমিশনারের

ডেস্ক রিপোর্ট।।

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানিয়েছেন, বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন যেন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়—এ জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে যুক্তরাজ্য প্রস্তুত রয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

বৈঠকে সারাহ কুক বলেন, “যুক্তরাজ্য চায় বাংলাদেশে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক। আমরা ইসিকে প্রয়োজনীয় প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও ভোটারদের সচেতনতা বাড়াতে সহায়তা দিতে প্রস্তুত।”

এ সময় তিনি পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং ভোটার শিক্ষামূলক কার্যক্রমে যুক্তরাজ্যের আগ্রহের কথাও তুলে ধরেন।

ইসি সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কমিশন ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনের পরিকল্পনা করছে। সে লক্ষ্যে কূটনৈতিক মহলের সঙ্গে ধারাবাহিক বৈঠক চালিয়ে যাচ্ছে সংস্থাটি। এরই অংশ হিসেবে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন