বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

আওয়ামী লীগের ৫ নেতার পদত্যাগ

ডেস্ক রিপোর্ট।।

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) চালিতাডাঙ্গা মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন:

সোলায়মান হোসেন – ধর্ম বিষয়ক সম্পাদক, চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ,জাহাঙ্গীর আলম – সহ-প্রচার সম্পাদক, চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ,শফিকুল ইসলাম – সাধারণ সম্পাদক, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ,আবুল কালাম – সাংগঠনিক সম্পাদক, চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবলীগ,আলমগীর হোসেন – সদস্য, উপজেলা কৃষকলীগ এবং সহকারী অধ্যাপক।

তারা সবাই স্থানীয় একটি কলেজে কর্মরত।

লিখিত বক্তব্যে পদত্যাগকারীরা জানান,

“আমরা ব্যক্তিগত কারণ ও ভবিষ্যতের কথা চিন্তা করে দলীয় পদ থেকে পদত্যাগ করেছি। কেউ আমাদের কোনো চাপ দেয়নি। আমরা স্বজ্ঞানে, স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছি।”

তারা আরও জানান, ভবিষ্যতে তারা আওয়ামী লীগের কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নেবেন না। তবে কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা, সে বিষয়ে তারা মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয় রাজনৈতিক মহলে এই পদত্যাগকে ঘিরে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। যদিও দলীয় সূত্রে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন