বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

মির্জা ফখরুলের সঙ্গে জাতিসংঘ প্রতিনিধির বৈঠক

ডেস্ক রিপোর্ট।।

জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

রবিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতিসংঘ প্রতিনিধি দলের পক্ষে গোয়েন লুইসের সঙ্গে ছিলেন সিনিয়র হিউম্যান রাইটস অ্যাডভাইজার হুমা খান।

বৈঠকে বিএনপির পক্ষে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী,আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির,সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য না দেওয়া হলেও সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আলোচনায় বর্তমান রাজনৈতিক পরিবেশ, নির্বাচনপূর্ব পরিস্থিতি, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে।

বাংলাদেশে আসন্ন নির্বাচনী পরিবেশ নিয়ে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার আগ্রহ বেড়েছে। তারই অংশ হিসেবে এই বৈঠককে গুরুত্বপূর্ণ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

জাতিসংঘের প্রতিনিধিরা এর আগেও দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে আসছেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন