সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

হোয়াইটওয়াশের মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট।।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ইতিমধ্যেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এবার লক্ষ্য হোয়াইটওয়াশ।
রবিবার (৫ অক্টোবর) রাতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।

প্রথম দুই ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে যথাক্রমে ৪ ও ২ উইকেটে। যদিও দুই ম্যাচেই ব্যাটিং ব্যর্থতায় একাধিকবার হারের শঙ্কায় পড়েছিল দল। তবে শেষ পর্যন্ত বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে জয় এসেছে টাইগার শিবিরে।

অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে নেতৃত্ব পাওয়া জাকের আলি জানিয়েছেন,

“সিরিজ জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। বোলাররা অসাধারণ পারফর্ম করেছে। আমরা হোয়াইটওয়াশের লক্ষ্যেই শেষ ম্যাচ খেলতে নামব।”

সিরিজের প্রথম দুই ম্যাচে একাদশে রদবদল করেছে টিম ম্যানেজমেন্ট। তৃতীয় ম্যাচেও পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তরুণদের সুযোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে।

সম্প্রতি এশিয়া কাপে সুপার ফোরে না পৌঁছাতে পারলেও, আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় এবং হোয়াইটওয়াশের সম্ভাবনা বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডকে মানসিকভাবে চাঙ্গা করতে পারে। সামনে রয়েছে বিশ্বকাপের প্রস্তুতি—তাই এই জয় হতে পারে আত্মবিশ্বাসের বড় সঞ্চার।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন