রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত

ডেস্ক রিপোর্ট।।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য ১২ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (৬ অক্টোবর) মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক অনানুষ্ঠানিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেদিন সকালেই সারাদেশে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বিএমডিসি সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব মল্লিকা খাতুন এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর।

ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হওয়ায় এখন শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া ও পরীক্ষার অন্যান্য প্রস্তুতি।
গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন জানান,

“আমরা আগামী ১২ ডিসেম্বর এমবিবিএস ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। এখন দ্রুত আবেদন গ্রহণের সময়সূচি, কেন্দ্র নির্ধারণ এবং নিরাপত্তাসহ সব বিষয় চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে।”

ভর্তি পরীক্ষার তারিখ আগে থেকেই জানা থাকায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রস্তুতির জন্য বেশ কিছু বাড়তি সময় পাবেন। করোনার পর এটি হচ্ছে চতুর্থ একক পরীক্ষা, যেখানে একই দিনে সরকারি-বেসরকারি সব মেডিকেল কলেজের জন্য একটি অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর খুব শিগগিরই একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে অনলাইনে আবেদন শুরুর তারিখ,আবেদন ফি ও পদ্ধতি,প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি,পরীক্ষাকেন্দ্র সংক্রান্ত নির্দেশনা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন