বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

রাতে স্ত্রী সাপ হয়ে কামড়াতে আসে! উত্তপ্ত উত্তর প্রদেশ, তদন্তে প্রশাসন

ডেস্ক রিপোর্ট।।

উত্তর প্রদেশের সীতাপুর জেলায় এক অদ্ভুত অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জেলার মাহমুদাবাদ এলাকার লোধসা গ্রামের এক যুবক দাবি করেছেন, রাতে তার স্ত্রী রূপ পাল্টে সাপে পরিণত হন এবং তাকে কামড়ানোর চেষ্টা করেন!

মেরাজ নামে ওই যুবক বিষয়টি সরাসরি জেলা প্রশাসকের কাছে ‘সমাধান দিবস’-এ গিয়ে অভিযোগ আকারে উপস্থাপন করেন। এই দিনটিতে সাধারণত বিদ্যুৎ, পানীয় জল বা রেশন-সংক্রান্ত অভিযোগ জমা পড়ে; কিন্তু মেরাজের অস্বাভাবিক অভিযোগ শুনে থ মেরে যান উপস্থিত কর্মকর্তারা।

মেরাজের ভাষ্য, “রাত হলেই আমার স্ত্রী নাসিমুন এক ভয়ঙ্কর সাপে পরিণত হন। একবার কামড়েও দিয়েছেন। প্রায়ই তিনি সাপ হয়ে আমাকে ধাওয়া করেন।”

তিনি এ বিষয়ে লিখিত অভিযোগও দিয়েছেন এবং স্ত্রী থেকে আইনি বিচ্ছেদ চান বলেও জানিয়েছেন।

ঘটনার কথা ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো হাস্যরসের ঝড় বয়ে যায়। প্ল্যাটফর্ম ‘এক্স’-এ এক ব্যবহারকারী মশকরা করে লেখেন, “তোমার কাছে কি নাগমণি আছে নাকি?”
আরেকজন পরামর্শ দিয়েছেন, “তুমি নিজেই কোবরা হয়ে যাও, তাহলে সমস্যা মিটে যাবে!”

অবিশ্বাস্য হলেও অভিযোগটি গুরুত্ব সহকারে নিয়েছে জেলা প্রশাসন। স্থানীয় পুলিশ ও মাহমুদাবাদ এসডিএমকে বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এক কর্মকর্তা জানিয়েছেন, “বিষয়টি আপাতদৃষ্টিতে অস্বাভাবিক হলেও, মানসিক চাপ বা পারিবারিক দ্বন্দ্বের প্রেক্ষাপটে এসেছে কি না, তা খতিয়ে দেখা হবে।”

মনোরোগ বিশেষজ্ঞদের মতে, এমন আচরণ ডেলিউশনাল পারানয়িয়া বা মানসিক বিভ্রমের লক্ষণ হতে পারে। পারিবারিক সহিংসতা বা গভীর আস্থাহীনতা থেকেও এমন অভিযোগ তৈরি হতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন