বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

গুমের মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ডেস্ক রিপোর্ট।।

দেশের ইতিহাসে নজিরবিহীন এক আইনি পদক্ষেপের মুখে পড়লেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সরকারের গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত কথিত গুমের অভিযোগে দায়ের হওয়া দুটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিজিএফআইয়ের পাঁচজন সাবেক প্রধান এবং র‌্যাবের সাবেক মহাপরিচালকসহ মোট ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তর এই পরোয়ানা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও সংশ্লিষ্ট ১২টি দপ্তরে পাঠিয়েছে, যা বর্তমান প্রেক্ষাপটে সরকারের শীর্ষ পদে থাকা ব্যক্তিদের জন্য এক চরম বিব্রতকর পরিস্থিতি তৈরি করল।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন