বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

তুরস্কের সহায়তায় শহিদুল আলমকে মুক্ত করার চেষ্টা করছে সরকার

ডেস্ক রিপোর্ট।।

ইসরায়েলের কারাগারে আটক বাংলাদেশি আলোকচিত্রী ও সাংবাদিক শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার জোর চেষ্টা চালাচ্ছে সরকার। শুক্রবার (১০ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তুরস্ক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, আজই তাকে বিশেষ বিমানযোগে আঙ্কারায় নিয়ে আসা সম্ভব হতে পারে। তবে তুর্কি কর্তৃপক্ষ এ বিষয়ে শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি।

আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক গতকাল (বৃহস্পতিবার) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন। প্রেস উইং জানায়, গত ৮ অক্টোবর ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা শহিদুল আলমকে অবৈধভাবে আটক করার পরপরই জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে ওইসব দেশের পররাষ্ট্র দফতরের সঙ্গে যোগাযোগ করে দ্রুত তাকে মুক্ত করার উদ্যোগ নিতে বলা হয়।

দূতাবাসগুলো বর্তমানে শহিদুল আলমের মুক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। উল্লেখ্য, গাজা অভিমুখে মানবিক সহায়তা নিয়ে যাওয়া ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’-এর সবচেয়ে বড় জাহাজ ‘কনসায়েন্স’কে গত ৮ অক্টোবর আটক করে ইসরায়েল। জাহাজটিতে বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ মোট ৯৩ জন অধিকারকর্মী ছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন