বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সুমুদ ফ্লোটিলার এক মানবাধিকারকর্মীকে ১০ দিনের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট।।

ইসরায়েলের বিয়ারশেবা ম্যাজিস্ট্রেট কোর্ট গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে আটক হওয়া স্পেনের এক মানবাধিকারকর্মী, রাইস রিগো সার্ভিয়া-কে ১০ দিনের কারাদণ্ড এবং ১০ হাজার শেকেল জরিমানা করেছে। কারাবন্দি অবস্থায় একজন কারারক্ষীর ওপর হামলার দায়ে তাকে এই সাজা দেওয়া হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দ্য জেরুজালেম পোস্ট এ খবর প্রকাশ করেছে।

রাইস সার্ভিয়া আটক হওয়ার পর কারাগারে কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে সহবন্দীর সঙ্গে মিলে কারারক্ষীদের প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন।

অভিযোগপত্র অনুযায়ী, আটকের পর কারাবন্দি অবস্থায় রাইস সার্ভিয়া কারারক্ষীর নির্দেশ মানতে অস্বীকৃতি জানান। তিনি ও আরেকজন বন্দি মেঝেতে শুয়ে পড়েন এবং কারারক্ষীরা যাতে তাদের সরাতে না পারে, সেজন্য নিজেদের হাত-পা একটি খুঁটির সঙ্গে বেঁধে ফেলেন।

এ সময় আরেকজন কারারক্ষী এগিয়ে এলে সার্ভিয়া তাঁকে আঘাত করেন। এই হামলায় কারারক্ষীর হাত কেটে যায় এবং তাঁকে চিকিৎসা নিতে হয়। আদালত জানিয়েছে, সার্ভিয়া নিজেই কারারক্ষীর ওপর আক্রমণের ঘটনা স্বীকার করেছেন।

বিয়ারশেবা ম্যাজিস্ট্রেট কোর্টের ডেপুটি প্রেসিডেন্ট বিচারপতি আভিশাই কোহেন এই রায় দেন। ১০ দিনের কারাদণ্ড ছাড়াও তাকে ১০ হাজার শেকেল জরিমানা করা হয়েছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে অন্তত ৪৪টি দেশ থেকে ৪৫০ জনেরও বেশি আন্তর্জাতিক ব্যক্তিত্ব অংশগ্রহণ করেছিলেন। এতে বিশ্ববিখ্যাত অ্যাকটিভিস্ট, রাজনীতিবিদ, চিকিৎসক, আইনজীবী এবং সাধারণ নাগরিকরা ছিলেন। সুইডিশ পরিবেশবাদী আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ ছিলেন এই নৌবহরের অন্যতম প্রধান মুখ।

সার্ভিয়াসহ আটক হওয়া বেশিরভাগ মানবাধিকারকর্মীই ইতিমধ্যেই ইসরায়েল থেকে মুক্তি পেয়ে নিজ নিজ দেশে ফিরেছেন। তবে রাইস রিগো সার্ভিয়ার ওপর হামলার অভিযোগ আসায় তিনি কারাদণ্ড পেলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন