বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্রের গোপন ভাণ্ডার উদ্ধার

ডেস্ক রিপোর্ট।।

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাতে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নৌবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সন্ত্রাসী আব্দুল খালেকের বাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় বাড়ির আঙিনায় মাটির নিচে অভিনব কায়দায় লুকানো অস্ত্রের মজুত উদ্ধার করা হয়।

একটি ৭.৬২ মিমি বিদেশি পিস্তল, একটি তাজা পিস্তল বুলেট, একটি দেশীয় শটগান, ৫ রাউন্ড শটগানের তাজা কার্তুজ, ৯টি দেশীয় তৈরি অস্ত্র

নৌবাহিনী জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, অবৈধ অস্ত্র, মাদক এবং দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় নৌবাহিনীর সুনির্দিষ্ট অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন