২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর প্রকাশ করা হবে। সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিল। ফল প্রকাশিত হবে ১৬ অক্টোবর সকাল ১০টায়।
যেসব বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করবে:
ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড
প্রতিটি বোর্ড নিজস্ব ওয়েবসাইট ও নির্ধারিত মাধ্যম ব্যবহার করে ফলাফল প্রকাশ করবে।
ফলাফল প্রকাশ উপলক্ষে ১৬ অক্টোবর সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সভাটি অনুষ্ঠিত হবে ৩ নম্বর ভবনের ৬ নম্বর লিফটসংলগ্ন কক্ষে। এতে সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

