বাংলাদেশের ইতিহাসে নতুন দিগন্তের সূচনা করতে যাচ্ছে আজকের “জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান”। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আয়োজকরা শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ২টা ৫৭ মিনিটে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠান শুরু হতে কিছুটা বিলম্ব হতে পারে। তবে আয়োজন নিয়ে আয়োজকপক্ষ সন্তুষ্ট এবং পুরো কার্যক্রম সুষ্ঠুভাবে এগিয়ে চলছে।
এদিকে, অনুষ্ঠানের অতিথিদের অনেকেই এরই মধ্যে ভেন্যুতে উপস্থিত হয়েছেন।
শফিকুল আলম আশা প্রকাশ করে বলেন, “সবকিছু ঠিক থাকলে আজকের এই অনুষ্ঠান বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।”
অনুষ্ঠানকে ঘিরে দেশজুড়ে জল্পনা-কল্পনার শেষ নেই। নানা রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মহলের চোখ আজ এই ঐতিহাসিক ক্ষণটির দিকে।

