সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

শেয়ারবাজারে ধস: এক সপ্তাহে মূলধনে উড়ে গেল ১৮ হাজার কোটি টাকা

ডেস্ক রিপোর্ট।।

দেশের শেয়ারবাজারে চলমান দরপতনের ধারাবাহিকতা আরও তীব্র হয়েছে। গত সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে, যার ফলে বাজার মূলধন থেকে উধাও হয়েছে প্রায় ১৭ হাজার ৮৪১ কোটি টাকা। মূল্যসূচক ও লেনদেনের পরিমাণেও ব্যাপক পতন দেখা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সপ্তাহজুড়ে মাত্র ৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে, ৩২৬টি প্রতিষ্ঠানের দাম কমেছে। আরও ১৪টির দাম অপরিবর্তিত ছিল। অর্থাৎ দাম কমার হার ছিল দাম বাড়ার তুলনায় প্রায় ছয় গুণ বেশি।

সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ২৮৫ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষে ছিল ৭ লাখ ১৭ হাজার ১২৬ কোটি টাকা। এক সপ্তাহে মূলধন কমেছে ২ দশমিক ৪৯ শতাংশ।

ডিএসইএক্স, প্রধান মূল্যসূচক, কমেছে ১৬৪.৩০ পয়েন্ট বা ৩.১১%

ডিএসই শরিয়াহ সূচক কমেছে ৪৭.৯৮ পয়েন্ট বা ৪.২৩%

ডিএসই-৩০ সূচক কমেছে ৬৫.১২ পয়েন্ট বা ৩.২০%

এমন ধারাবাহিক পতন বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক বাড়িয়ে তুলেছে। অনেকেই বিনিয়োগ সরিয়ে নিচ্ছেন অথবা নতুন বিনিয়োগ থেকে বিরত থাকছেন।

গত সপ্তাহে ডিএসইতে গড়ে ৫২২ কোটি ২২ লাখ টাকা লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের ৬৫৭ কোটি ১২ লাখ টাকা থেকে ২০.৫৩ শতাংশ কম। দিনে দিনে বাজারে লেনদেনের আগ্রহ কমে যাচ্ছে, যা অর্থনীতির জন্যও নেতিবাচক ইঙ্গিত বহন করছে।

সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং লিমিটেড-এর শেয়ারে, যেখানে প্রতিদিন গড়ে ২০ কোটি ৩২ লাখ টাকা লেনদেন হয়েছে।
তালিকার পরবর্তী স্থানে রয়েছে:

ওরিয়ন ইনফিউশন — ২০ কোটি ১৭ লাখ টাকা

সিভিও পেট্রো কেমিক্যাল — ১৬ কোটি ৭৭ লাখ টাকা

সামিট এলায়েন্স পোর্ট, প্রগতি ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, রূপালী লাইফ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন