বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস কারখানায় অগ্নিকাণ্ড, ১ ঘণ্টায় নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট।।

ঢাকার ধামরাইয়ে অবস্থিত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রতিষ্ঠানটির ৯ নম্বর ভবনের চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

তড়িতগতিতে ফায়ার সার্ভিসের অভিযান

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধামরাই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।
ধামরাই ফায়ার স্টেশনের ইনচার্জ মো. সোহেল রানা বলেন,

“সন্ধ্যায় খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। তিনটি ইউনিটের সমন্বিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি, তবে আগুনে ভবনের আইপিএস সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস হাইড্রেন্ট সিস্টেম ব্যবহার করে আগুন নেভায়, যা আগুন দ্রুত নিয়ন্ত্রণে সহায়তা করে।
সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের একাধিক সূত্র জানিয়েছে, অগ্নিকাণ্ড শুধুমাত্র একটি নির্দিষ্ট ফ্লোরে সীমাবদ্ধ ছিল এবং তাতে কারখানার সমগ্র কার্যক্রমে বড় কোনো বাধা তৈরি হয়নি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন