বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নয় সচিবকে অবসর দিল সরকার

ডেস্ক রিপোর্ট।।

সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ায় দুই সিনিয়র সচিবসহ মোট নয়জন সচিবকে অবসর দিয়েছে সরকার। সোমবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনগুলোতে এই সিদ্ধান্ত জানানো হয়।

অবসরপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সিনিয়র সচিব মো. মনজুর হোসেন ও মো. মশিউর রহমান এবং সচিব মো. সামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. এ কে এ মতিউর রহমান ও শফিউল আজিম।

এদের সবাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ছিলেন। বিভিন্ন সময়ে তারা ওএসডি হন।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী সরকার জনস্বার্থে তাদের চাকরি থেকে অবসরে পাঠিয়েছে। তাদের চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা বিধি মোতাবেক অবসর-জনিত সব ধরনের সুবিধা পাবেন। অবসর কার্যকর হবে তাৎক্ষণিকভাবে।c

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন