বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

শার্শায় ভাতা বৃদ্ধির দাবিতে কর্মচারিদের বিক্ষোভ

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল

যশোরের শার্শায় বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন দপ্তরের কর্মচারিরা।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এমপিভুক্ত শিক্ষা ও জাতীয়করণ প্রত্যাশী জোট”-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল থেকেই উপজেলার বিভিন্ন সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারিরা হাতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে কর্মসূচিতে যোগ দেন।
বক্তারা বলেন, বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বেড়ে গেছে। অথচ আমাদের ভাতা ও বেতন কাঠামো আগের অবস্থায়ই রয়ে গেছে। জীবনযাত্রার মান বজায় রাখতে বাড়িভাড়া ২০% বৃদ্ধি ও মাসিক ১৫০০ টাকা চিকিৎসা ভাতা চালু এখন সময়ের দাবি।
তারা আরও বলেন, সরকারি কর্মচারিদের মতোই আমাদেরও উৎসব ভাতা প্রদান করতে হবে। ঈদ-পূজা কিংবা অন্যান্য ধর্মীয় উৎসবে পরিবার নিয়ে চলা কষ্টকর হয়ে দাঁড়ায়।
বক্তারা সতর্ক করে বলেন, দাবি পূরণ না হলে আগামী দিনে কর্মসূচি আরও কঠোর আকার ধারণ করবে।
শেষ পর্যন্ত কর্মচারিরা শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান কর্মসূচি সম্পন্ন করেন এবং সরকারের কাছে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন