বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

জুলাই-আগস্ট আন্দোলনের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের রায় ১৩ নভেম্বর

ডেস্ক রিপোর্ট।।

জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ আগামী ১৩ নভেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

এর আগে বুধবার বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের বক্তব্য উপস্থাপনের পর আদালত রায়ের তারিখ ঘোষণা করতে পারেন বলেও তিনি জানিয়েছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে হতাহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন