বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

বিএনপি নেতা নুরুল আমিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট।।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি।

শুক্রবার (২৪ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে নুরুল আমিনকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তার সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নুরুল আমিনসহ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির পাঁচ শীর্ষ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন