বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

দলীয় বিবেচনা নয়, যোগ্য-জনবান্ধব প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ

ডেস্ক রিপোর্ট।।

গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যোগ্য ও জনবান্ধব প্রার্থীদের মনোনয়নই প্রধান হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে নয়, বরং যোগ্য ও জনবান্ধব প্রার্থীদের নির্বাচনে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি, ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে একত্রিত করে বৃহত্তর রাজনৈতিক জোট গঠন করা হবে।

তিনি আরও বলেন, “নির্বাচনকে সামনে রেখে একাধিক প্রার্থীর সঙ্গে কথা বলছি। আমাদের মূল লক্ষ্য, জোটের সব শরিককে ঐক্যবদ্ধ রাখা। কেউ যেন বিভেদের সৃষ্টিকারী না হয়।”

সালাহউদ্দিন আশা প্রকাশ করেন, নির্বাচিত প্রার্থীরা তারুণ্যনির্ভর নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তুলবেন, যেখানে গণতন্ত্র ও ন্যায়বিচারের প্রতিষ্ঠা হবে। তিনি সকলকে বিভেদ ভুলে জাতীয় স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

তিনি যোগ করেন, “আমরা চাই বাংলাদেশ হবে একটি তারুণ্যনির্ভর ও মেধানির্ভর দেশ, যেখানে প্রতিটি নাগরিকের ক্ষমতা ও সৃজনশীলতা বিকশিত হবে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন