সোমবার, ২ নভেম্বর ২০২৬
Logo

স্বর্ণের ভরিতে দাম কমল ১০ হাজার টাকা, নতুন দরে বিক্রি শুরু আজ

ডেস্ক রিপোর্ট।।

দেশের বাজারে স্বর্ণের দাম বড় পরিমাণে কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার স্বর্ণের ভরি প্রতি ১০ হাজার ৪৭৪ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। নতুন দর আজ বুধবার (২৯ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় দেশীয় বাজারে দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকায়।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৮ হাজার ৫৭২ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভর ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।

বাজুসের নির্দেশনা অনুযায়ী, বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। গয়নার নকশা ও মান অনুযায়ী মজুরিতে পার্থক্য হতে পারে।

এর আগে ২৭ অক্টোবর সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা। অর্থাৎ, দুই দিনের ব্যবধানে স্বর্ণের দাম কমল ১০ হাজার টাকার বেশি।

স্বর্ণের দামে বড় পরিবর্তন এলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকা,২১ ক্যারেটের ৪ হাজার ৪৭ টাকা,১৮ ক্যারেটের ৩ হাজার ৪৭৬ টাকা,সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকা প্রতি ভরিতে বিক্রি হচ্ছে।

চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৯ বার সমন্বয় করা হয়েছে—এর মধ্যে বেড়েছে ৬ বার এবং কমেছে ৩ বার।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন