বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

জাতীয় নির্বাচনের আগেই ইসলামী আন্দোলন ও জাগপার গণভোটের দাবি, ইসির সামনে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট।।

জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা ও জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোট আয়োজনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে এবং মেট্রোরেল স্টেশনের পাশে পাকা মার্কেট সংলগ্ন সড়কে অস্থায়ী মঞ্চ স্থাপন করে দল দুটি যৌথভাবে সমাবেশ করে।

এই কর্মসূচি ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের ঘোষিত ‘গণভোটের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি প্রদান’ কর্মসূচির অংশ।

সমাবেশে বক্তারা বলেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করে নভেম্বরে গণভোট আয়োজন করতে হবে।” তারা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান—সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার।

নেতারা সতর্ক করে বলেন, “জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে বর্তমান নির্বাচন কমিশনকেও পূর্ববর্তী কমিশনের মতো পরিণতি ভোগ করতে হবে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন