জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এখন কোটি কোটি ব্যবহারকারীর নিত্যসঙ্গী। সহজে টেক্সট, ছবি ও ভিডিও আদান-প্রদানের সুবিধায় দিন দিন বাড়ছে এর জনপ্রিয়তা। তবে অনেক সময় ব্যবহারকারীরা চান, প্রেরক যেন না জানেন যে তাদের পাঠানো বার্তা পড়া হয়েছে।
সাধারণত হোয়াটসঅ্যাপে দুটি নীল টিক চিহ্ন (ব্লু টিক) দেখা গেলে বোঝায়—প্রাপক বার্তা পড়ে ফেলেছেন। কিন্তু গোপনীয়তা রক্ষায় অনেকেই ‘ব্লু টিক’ বন্ধ রাখেন। এতে সমস্যা হলো—তাঁরা নিজেরাও আর জানতে পারেন না অন্য কেউ তাঁদের পাঠানো বার্তা পড়েছেন কি না।
বিশেষজ্ঞদের মতে, চাইলেই অ্যাপ না খুলেই হোয়াটসঅ্যাপ বার্তা পড়া সম্ভব, কোনো নোটিফিকেশন না পাঠিয়েই। এজন্য দরকার শুধু একটি উইজেট (Widget)।
প্রক্রিয়াটি খুব সহজ:
1.স্মার্টফোনের হোমস্ক্রিনে আঙুল চেপে ধরে রাখুন।
2. এরপর ‘Widgets’ অপশন থেকে WhatsApp উইজেটটি বেছে নিন।
3. সেটি হোমস্ক্রিনে যোগ করলে একটি ছোট উইন্ডো তৈরি হবে, যেখানে নতুন বার্তাগুলো দেখা যাবে।
এই উইজেটের মাধ্যমে প্রাপ্ত বার্তা পড়লে প্রেরকের কাছে কোনো ব্লু টিক দেখা যাবে না। অর্থাৎ বার্তা পড়লেও প্রেরক বুঝবেন না আপনি তা দেখেছেন।
এভাবে বার্তা পড়া যায় অ্যাপ না খুলেই, তাই অনলাইন স্ট্যাটাসও দেখা যাবে না এবং শেষ দেখা (last seen) সময়ও পরিবর্তন হবে না।
যারা ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে চান বা বারবার ‘ব্লু টিক’ সেটিং চালু-বন্ধ করতে বিরক্ত, তাদের জন্য এই উইজেট ফিচারটি একটি কার্যকর সমাধান।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, হোয়াটসঅ্যাপের এই ফিচারটি অনেকেই জানেন না, কিন্তু এটি ব্যবহার করলে বার্তা পাঠানো ও গ্রহণের মধ্যে ভারসাম্য রাখা সম্ভব—গোপনীয়তা বজায় রেখে।

