বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

‘শাপলা কলি’ প্রতীক নিতে রাজি এনসিপি

ডেস্ক রিপোর্ট।।

‘শাপলা’ প্রতীক নিয়ে চার মাসেরও বেশি সময় ধরে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে চলা জটিলতা কাটাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুনভাবে তিনটি প্রতীক চেয়ে আবেদন করেছে।

রোববার (২ নভেম্বর) দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে আবেদনপত্র জমা দেয়।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,

“আমরা তিনটি প্রতীক—শাপলা, সাদা শাপলা এবং শাপলা কলি—এর মধ্যে যেকোনো একটি চাই। যদি শাপলা কলি দেওয়া হয়, আমরা তা গ্রহণ করব।”

সম্প্রতি নির্বাচন কমিশন প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করেছে, যা নিয়ে এনসিপির পক্ষ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া জানানো হয়েছে।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,

“বিএনপি-জামায়াত যদি সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি থেকে সরে আসে, তাহলে আমরা জোটে যেতে পারি।”

তিনি আরও বলেন,

“নির্বাচনের দিন বা তার আগে যখনই হোক, গণভোট যেন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়—এটাই আমাদের দাবি।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন