বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সকল নাগরিককে সামরিক প্রশিক্ষণের আওতায় আনার প্রস্তাব দিলেন উপদেষ্টা আসিফ

ডেস্ক রিপোর্ট।।

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দেশের নাগরিকদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় আনার সম্ভাবনার কথা জানিয়েছেন। রোববার (২ নভেম্বর) তিনি এ বিষয়ে ফেসবুক পোস্টে বিস্তারিত আলোচনা করেন।

সজীব ভূঁইয়া বলেন, “যুব সমাজের মৌলিক সামরিক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি পেলে দেশের নিরাপত্তা আরও শক্তিশালী হবে। যারা দেশের স্বাধীনতা হরণ করতে চায় বা প্রোপাগান্ডা চালায়, তাদের কার্যক্রম প্রতিহত করা সম্ভব হবে।”

তিনি আরও জানান, প্রশিক্ষণ প্রকল্প বাস্তবায়নে কিছুটা বাধা এসেছে সিস্টেমের ভেতরে থাকা অপ্রয়োজনীয় প্রভাবশালীদের কারণে। তবে দীর্ঘ ৮ মাসের প্রস্তুতির পর প্রকল্প বাস্তবায়নের পর্যায়ে এসেছে।

উপদেষ্টা বলেন, “বিএনসিসির ক্যাডেটরা বাৎসরিক ক্যাম্পে উন্নত প্রশিক্ষণ পান। আমি নিজেও প্রশিক্ষণ গ্রহণ করেছি। ভবিষ্যতে দেশের প্রতিটি নাগরিকের জন্য এই ধরনের প্রশিক্ষণ বড় পরিসরে চালানো প্রয়োজন।”

সজীব ভূঁইয়া আরও আশা প্রকাশ করেন, দেশের ভৌগলিক বাস্তবতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য গণপ্রতিরক্ষা ও সামরিক সক্ষমতার বিকল্প নেই। তিনি জানান, যথাসম্ভব বড় পরিসরে কাজ করার সুযোগ পেলেই এটি বাস্তবায়িত হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন