বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

এবার প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

ডেস্ক রিপোর্ট।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। দলটির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, তালিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে খুব শিগগিরই।

সোমবার (৩ নভেম্বর) রাতে নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির শীর্ষস্থানীয় দুই নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, ঢাকা ও বিভাগীয় গুরুত্বপূর্ণ আসনগুলোতে দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে।

তথ্য অনুযায়ী,

  • ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা ও রামপুরা) আসনে প্রার্থী হচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

  • ঢাকা-১৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

  • নরসিংদী-২ আসনে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

  • রংপুর-৪ আসনে দলটির সদস্য সচিব আখতার হোসেন।

  • পঞ্চগড়-১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

এ ছাড়া,

  • ঢাকা-৯ আসনে লড়বেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

  • কুমিল্লা-৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

  • নোয়াখালী-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন হান্নান মাসউদ।

  • আর ঢাকা-১৪ আসনে নির্বাচন করবেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

দলীয় সূত্র জানায়, তৃণমূলের মতামত ও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করা হয়েছে এ তালিকা। নির্বাচনের আগে আনুষ্ঠানিকভাবে ঘোষণার মাধ্যমে প্রার্থীদের প্রচারণা কার্যক্রম শুরু করা হবে।

এক কেন্দ্রীয় নেতা বলেন,

“এনসিপি আগামী সংসদ নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নেবে। আমরা জনগণের বিকল্প নেতৃত্ব তৈরি করতে চাই।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন