বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

নির্বাচন কমিশনের বাইরে আমরণ অনশনে আমজনতার তারেক রহমান

ডেস্ক রিপোর্ট।।

রাজনৈতিকভাবে নিবন্ধন না পাওয়ায় নির্বাচন কমিশন ভবনের সামনে আমরণ অনশনে বসেছেন আমজনতার তারেক রহমান। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদের সংবাদ সম্মেলনের পরই তিনি এই প্রতিবাদ শুরু করেন।

সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের বিষয়ে ঘোষণা আসার পর তারেক হতাশা প্রকাশ করেন। পরে ইসি সচিব ও অতিরিক্ত সচিবের সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তেমন সাড়া পাননি। এর পরই নির্বাচন কমিশনের মূল ভবনের গেটের সামনে অনশনে বসেন তিনি। তারেক বলেন, “নিবন্ধন না দেওয়ার কারণ জানতে চাইলে ইসি কোনো সদুত্তর দিচ্ছে না। আমরা বছরের পর বছর রাজনীতি করেছি, অথচ আমাদের দলকে এখনও নিবন্ধন দেয়া হয়নি।”

তাঁর ফেসবুক পোস্টে উল্লেখ, “৪৩ লাখ মানুষের অর্থ লুট করে সম্প্রতি নতুন দল খুলে তা নিবন্ধন পেয়েছে। আমাদের দীর্ঘ দিনের রাজনীতি কেন মূল্যায়ন পাচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলছি। নিবন্ধন ছাড়া রাজনীতি চলবে না, অন্যথায় অনশন আরও দীর্ঘায়িত হবে।”

ইসি সূত্রে জানা যায়, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টি (ডেসটিনি-২০০০-এর কর্ণধার রফিকুল আমিনের দল) নিবন্ধন পেয়েছে। বর্তমানে ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৩টি। স্থগিত রয়েছে আওয়ামী লীগ ও বাতিল হয়েছে ফ্রিডম পার্টি, ঐকবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপির নিবন্ধন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনী আগেই এই ধরনের অনশন রাজনৈতিক উত্তাপ বাড়াতে পারে এবং ভোটারদের মনোযোগ দলীয় নিবন্ধনের বিষয়ে ফেরাতে পারে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন