রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

মাদরাসায় পড়ার সময়টা জীবনের সবচেয়ে ভালো মুহূর্ত ছিল: কেয়া পায়েল

ডেস্ক রিপোর্ট।।

ছোটপর্দার দর্শকের হৃদয়ে অভিনয় ও স্বতন্ত্র ব্যক্তিত্ব দিয়ে জায়গা করে নিয়েছেন কেয়া পায়েল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের শৈশবের কিছু অনন্য স্মৃতি এবং মাদরাসায় কাটানো সময়ের কথা উন্মোচন করেছেন।

কেয়া জানান, মাত্র সাত-আট বছর বয়সে নিজের ইচ্ছায় তিনি একটি আবাসিক মাদরাসায় ভর্তি হয়েছিলেন। কেয়ার কথায়, “সাভারে আমাদের বাসার পাশের বন্ধু সামিরা এবং সাদিয়া মাদরাসায় পড়ে। আমি ওদের সাথে থাকতে চাইছিলাম। তাই নিজেই আব্বু-আম্মুকে বলেছিলাম, ‘আমি মাদরাসায় পড়তে চাই’। তারা একদিন সময় দিয়ে আমাকে ভর্তি করিয়ে দেন।”

তিনি আরও বলেন, “আমি যখন মাদরাসায় পৌঁছাই, তখন শিক্ষকরা আমাকে দেখে অবাক হয়েছিলেন। আমি বলেছিলাম, ‘আজকে আমি থাকব, আব্বু-আম্মু কালকে আসবেন’। এর পর আমি সেখানে প্রায় এক বছর পড়াশোনা করেছি। আমার কাছে মনে হয় ওই সময়টা জীবনের সবচেয়ে ভালো মুহূর্ত পার করেছি।”

কেয়া মাদরাসায় থাকাকালীন অংশ নিয়েছিলেন গজল প্রতিযোগিতা এবং নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন। তিনি জানান, শৈশবের সেই অভিজ্ঞতা তার জীবনে এক নান্দনিক ও শান্তির সময়ের স্মৃতি হিসাবে রয়ে গেছে।

এদিকে কেয়ার অনন্য ব্যক্তিত্ব এবং স্বতন্ত্র অভিনয়ধারা তাকে ছোটপর্দার জনপ্রিয়তার শীর্ষে রেখেছে। দর্শকরা তাকে শুধু তার চরিত্রের মাধ্যমে নয়, ব্যক্তিগত জীবনের সততা ও সরলতার কারণে ভালোবাসেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন