রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে নতুন কাঠামো: প্রথম ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ

ডেস্ক রিপোর্ট।।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ বছর থেকে পরীক্ষার কাঠামো, বিষয়ভিত্তিক নম্বর বিভাজন ও মূল্যায়ন প্রক্রিয়ায় আনা হয়েছে বড় পরিবর্তন।

নতুন বিধিমালা অনুযায়ী, নিয়োগ পরীক্ষা হবে দুই ধাপে— লিখিত ও মৌখিক।

লিখিত পরীক্ষার মোট নম্বর ৯০।

বিষয়: বাংলা, ইংরেজি, গণিত, দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)।

বাংলা ও ইংরেজি মিলিয়ে ৫০ নম্বর, আর গণিত ও সাধারণ জ্ঞানের জন্য ৪০ নম্বর।

সময়সীমা: ৯০ মিনিট।

লিখিত পরীক্ষায় ন্যূনতম ৪৫ নম্বর (৫০%) পেলে উত্তীর্ণ হতে হবে। উত্তীর্ণ প্রার্থীরা ১০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। মৌখিক পরীক্ষাতেও ন্যূনতম ৫ নম্বর পেতে হবে পাসের জন্য।

এর আগে লিখিত পরীক্ষা হতো ৭৫ নম্বরের এবং মৌখিক পরীক্ষা ২৫ নম্বরের ছিল, যেখানে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে দক্ষতা বিবেচনা করা হতো।

প্রথম ধাপের এই নিয়োগ বিজ্ঞপ্তি রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের জন্য প্রকাশিত হয়েছে।
ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের জন্য দ্বিতীয় ধাপে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আবেদন শুরু: ৮ নভেম্বর (শনিবার)

শেষ তারিখ: ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট

আবেদন ফি: ১০০ টাকা

সহকারী শিক্ষক পদটি ১৩তম গ্রেডে, জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী বেতন ১১,০০০–২৬,৫৯০ টাকা।
আবেদনের জন্য প্রার্থীর—

বয়স হতে হবে ২১–৩২ বছর (৩০ নভেম্বর ২০২৫ তারিখে গণ্য),

এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

তবে শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন