বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

আলেমদের সমাজে নেতৃত্বমূলক ভূমিকা রাখতে হবে: নজরুল ইসলাম

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, জ্ঞান ও নৈতিকতায় শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে আলেমদের সমাজে নেতৃত্বমূলক ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, “মানুষকে শেখানোর দক্ষতা অর্জন করে সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনে জনগণকে যুক্ত করতে হবে।”

শনিবার (৮ নভেম্বর) চট্টগ্রাম-৮ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আবু নাছেরের সমর্থনে আয়োজিত এক ওলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর চান্দগাঁও এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলনে স্থানীয় আলেম-ওলামা, ইসলামি চিন্তাবিদ, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা অংশ নেন।

নজরুল ইসলাম আরও বলেন, “আলেমদের দায়িত্ব হলো সমাজে ন্যায়নিষ্ঠ নেতৃত্ব গড়ে তোলা এবং কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ করা।”

সম্মেলনে চট্টগ্রাম মহানগরী ওলামা বিভাগের সেক্রেটারি মমতাজুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বোয়ালখালী থানার নায়েবে আমির ও চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী আবু নাছের। বিশেষ অতিথি ছিলেন দলের দক্ষিণ জেলা সেক্রেটারি বদরুল হক, চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, পাঁচলাইশ থানা আমির মাহবুবুর হাসান রুমী ও চান্দগাঁও থানা সেক্রেটারি জসীম উদ্দিন সরকার প্রমুখ।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন