বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

তারেক রহমানের অনুরোধ: আমার নামের আগে বিশেষণ ব্যবহার না করুন

ডেস্ক রিপোর্ট।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মী ও বক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন, তার নামের আগে কোনো বিশেষণ ব্যবহার না করতে। তিনি বলেছেন, বিষয়টি তার জন্য “বিব্রতকর” হয়ে দাঁড়াচ্ছে।

শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কনভেনশন হলে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ অনুরোধ জানান।

তারেক রহমান বলেন,

“আমি সভাপতির মাধ্যমে সবার কাছে অনুরোধ করছি— আমার নামের সঙ্গে কোনো বিশেষণ ব্যবহার করবেন না। এটা সত্যিই খুব অ্যাম্বারেসিং।”

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কোনো দলের স্বার্থ রক্ষা নয়, বরং একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার গঠনে সহায়তা করা। বিএনপি তাই সরকারের ওপর চাপ প্রয়োগের পরিবর্তে ভিন্নমতের জায়গায় ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে বলে জানান তিনি।

ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা উল্লেখ করে তারেক রহমান বলেন,

“বিএনপি অন্তর্বর্তী সরকার এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতার সম্পর্ক বজায় রেখেছে। কিন্তু কেউ কেউ এখন সেই গণতান্ত্রিক সুযোগকে নষ্ট করার অপচেষ্টা করছে। এতে দেশ অস্থিতিশীল হলে পরাজিত ফ্যাসিস্ট শক্তি আবার মাথাচাড়া দিতে পারে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন