বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

জনগণের পার্লামেন্ট ছাড়া জনগণের অধিকার ফিরবে না: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট।।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের পার্লামেন্ট না হলে জনগণের অধিকার ফিরে আসবে না। এ দেশের আসল মালিক জনগণ, সেই প্রমাণ দিতে হবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে।

সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার তিনটি ইউনিয়নের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জনগণের ওপর জোর করে কোনো ব্যবস্থা চাপিয়ে দেওয়া যায় না। গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।”

ফখরুল সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, যারা একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী ছিল, তাদের কারণে দেশের মানুষ সঠিক পথে পৌঁছায়নি। তিনি উল্লেখ করেন, বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, এটি একটি মুক্তিযুদ্ধের দল।

তিনি আরও বলেন, “আজ দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকারকে হরণ করা হয়েছে। তাই জনগণকে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে।”

মির্জা ফখরুল ধানের শীষে ভোট চাইবেন এবং আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান।

সভায় জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন