বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

গণভোট ও জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন সম্ভব নয়: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট।।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোট ও জুলাই জাতীয় সনদের আইনগত বাস্তবায়ন ছাড়া ২০২৬ সালের নির্বাচন আয়োজন সম্ভব নয়। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টনে জামায়াতসহ ৮ দলের সমন্বিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন,

“গণতন্ত্রের মূল কথা হলো—সংখ্যাগরিষ্ঠ দলের ইচ্ছার ওপর নয়, জনগণের দাবির বিজয় হবে। জনগণের দাবিকে বাস্তবায়নে আমরা কাজ করে যাব।”

তিনি সমাবেশে উপস্থিত নেতাদের সঙ্গে পরবর্তী কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।

সমাবেশে অন্যান্য নেতারা বলেন, যারা সংবিধানে গণভোট নেই বলে দাবি করছেন, তারা বর্তমান সরকারের সুরে কথা বলছেন। নেতারা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর পল্টনে এই সমাবেশ রাজনৈতিক ইতিহাসে মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। তারা আরো বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো বিলম্ব করা যাবে না, এবং গণভোট ছাড়া কোনো নির্বাচনের অনুমতি দেওয়া হবে না।

সমাবেশে উপস্থিত নেতা-কর্মীরা ঢাকার বিভিন্ন স্থান থেকে মিছিল ও স্লোগান প্রদানের মাধ্যমে পল্টনে সমবেত হন। তাদের মূল দাবিগুলো ছিল জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি করা,নির্বাচন কমিশন পদ্ধতি (PR) চালু করা এবং সকল প্রার্থীর জন্য সুসম্য ও সমান সুযোগ নিশ্চিত করা,জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দ্রুত বিচার নিশ্চিত করা,জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।

সমাবেশে অংশ নেয়া দলগুলো:
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন