রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে ৩১ কোটি টাকা আত্মসাতের মামলা

ডেস্ক রিপোর্ট।।

অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ব্যাংক ঋণ অনুমোদন ও ৩১ কোটি ৬৯ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ১৯ জনের বিরুদ্ধে চারটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১১ নভেম্বর) দুদকের চট্টগ্রাম কার্যালয়ে এসব মামলা দায়ের করা হয়।

দুদকের উপ-পরিচালক মশিউর রহমান জানান, মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।

মামলায় সাবেক ভূমিমন্ত্রীর স্ত্রী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির সাবেক চেয়ারম্যান রুকমিলা জামান, ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা, ব্যবসায়ী এবং প্রতিষ্ঠানসহ মোট ১৯ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তারা পরস্পর যোগসাজশে কৌশলে সাধারণ মানুষের তথ্য ব্যবহার করে ভুয়া প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব খোলা ও ঋণ অনুমোদন করিয়েছিলেন।

প্রসঙ্গত, চারটি মামলায় ভিন্ন ভিন্ন কর্মকর্তারা বাদী হয়েছে। মামলার মধ্যে উল্লেখিত মূল অভিযোগগুলো হলো ৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রথম মামলা,৯ কোটি ৯৯ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দ্বিতীয় মামলা,৫ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তৃতীয় মামলা,৮ কোটি ৫০ লাখ ২৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে চতুর্থ মামলা।

দুদক জানিয়েছে, আসামিরা এই ঘটনার মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে সহজ-সরল গ্রাম্য মানুষদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে অর্থ আত্মসাৎ করেছিলেন।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন