মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

রাজধানীতে আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ব্যর্থ,খুঁজে পাওয়া গেল না আওয়ামী সন্ত্রাসীদের

ডেস্ক রিপোর্ট।।

আওয়ামী লীগেরে পলাতক আসামি এবং রাজনৈতিক দলের ঘোষিত “ঢাকা লকডাউন” কার্যক্রম আজ রাজধানীতে কোনো উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেনি। শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক ছিল এবং অফিসগামী সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে ব্যস্ত ছিলেন।

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলার রায়ের তারিখ নির্ধারণকে কেন্দ্র করে রাজনৈতিক দলের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছিল। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কর্মসূচি প্রচারণা পেয়েছে, বাস্তবে রাজধানীতে এর প্রভাব দেখা যায়নি।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল চালিয়েছে এবং সাধারণ জনগণকে সুবিধাজনক পরিবেশে চলাচল করতে দেখেছে।

একই সময়ে, অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় ছিল। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে তৎপর ছিল।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, “রাজপথে উপস্থিতি এবং সচেতন জনগণ প্রমাণ করছে যে এই ধরনের জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি কার্যকর নয়।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন