বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

নাফাখুম ঝরনায় গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

ডেস্ক রিপোর্ট।।

বান্দরবানের থানচি উপজেলার নাফাখুম ঝরনায় গোসলে নেমে ইকবাল হোসেন (২৪) নামের এক তরুণ পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

নিখোঁজ ইকবাল ঢাকার ডেমরা থানার রসুলনগর এলাকার বাসিন্দা এবং মফিজুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ১৭ সদস্যের একটি পর্যটক দল আলীকদম হয়ে সকালেই থানচিতে পৌঁছে কোনো ধরনের রেজিস্ট্রেশন কিংবা স্থানীয় গাইড না নিয়েই নাফাখুমে প্রবেশ করেন। ঝরনায় গোসল করতে নামে দলটি। কিছুক্ষণ পর সবাই পানি থেকে উঠে এলেও ইকবাল স্রোতে ভেসে তলিয়ে যান। সঙ্গে থাকা অন্যরা তাকে খুঁজে না পেয়ে পুলিশকে খবর দেন।

পরে থানচি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে এলাকা অত্যন্ত দুর্গম হওয়া এবং পানির স্রোত বেশি থাকায় সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ওসি নাসির উদ্দিন মজুমদার বলেন, “নিখোঁজের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে।”

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন