বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

৩০ বছর পর গ্রেপ্তার হত্যা মামলার আসামি

ডেস্ক রিপোর্ট।।

দীর্ঘ ৩০ বছর পলাতক থাকার পর চট্টগ্রামের হাটহাজারী থানার একটি হত্যা মামলার আসামি কামাল উদ্দিন (৪৮) শনিবার গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেট এলাকা থেকে আটক করে।

র‍্যাব জানিয়েছে, কামাল উদ্দিন বারিয়া ঘোনা এলাকার ছালে আহম্মদের ছেলে। ১৯৯৬ সালে দায়ের হওয়া হত্যা মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। দীর্ঘদিন তিনি স্থানীয় এলাকায় লুকিয়ে ছিলেন।

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব সূত্রের খবর, পলাতক আসামি গ্রেপ্তারের ঘটনা এলাকায় মানুষের মধ্যে সন্তোষজনক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন