মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

শেখ হাসিনার রায় ঘোষণায় স্বচ্ছতা ও ন্যায়বিচার চান মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট।।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় ঘোষণার একদিন আগে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত রায় নিশ্চিতে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, গত বছরের জুলাই-আগস্টে ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিচার চলছে। আগামীকাল ১৭ নভেম্বর ঘোষিতব্য রায়ের মাধ্যমে যেন পূর্ণ ন্যায়বিচার নিশ্চিত হয়—এ দাবি জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, “বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামীকাল শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করবে। প্রাণঘাতী সহিংসতা ও দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। আমরা পূর্ণ ন্যায়বিচার চাই। বাংলাদেশ একটি স্বচ্ছ এবং ন্যায়সঙ্গত বিচার প্রক্রিয়া ডিজার্ভ করে।”

এর আগে দুপুরে ঢাকায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, রায়কে কেন্দ্র করে জনমনে অনিশ্চয়তা ও উদ্বেগ দেখা দিয়েছে। তিনি অভিযোগ করেন—একটি মহল পরিস্থিতিকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চক্রান্ত করছে। এ সময় তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন