রাইজিং স্টার এশিয়া কাপে দুর্দান্ত এক জয় তুলে নিয়ে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান ‘এ’ দল। ভারত ‘এ’ দলের দেওয়া ১৩৭ রানের লক্ষ্য তারা মাত্র ১৩.২ ওভারেই পেরিয়ে যায় ৮ উইকেট হাতে রেখে।
ম্যাচের শুরু থেকেই উত্তেজনা ছড়ায় টসের সময়। জাতীয় দলের ম্যাচের মতোই এখানে টসেও পরস্পরের সঙ্গে হাত মেলাননি দুই অধিনায়ক—পাকিস্তানের ইরফান নিয়াজি এবং ভারতের জিতেশ শর্মা।
পাকিস্তানের আমন্ত্রণে ব্যাট করতে নেমে ভালো সূচনা করলেও বড় স্কোর গড়তে পারেনি ভারত।
-
বৈভব সূর্যবংশির ঝড়ো ২৮ বলে ৪৫ (৩ ছক্কা, ৫ চার)
-
নমন ধীরের ২০ বলে ৩৫
এই দুজন ছাড়া আর কেউই উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। পাকিস্তানের বোলিং আক্রমণের সামনে ১৯ ওভারেই অলআউট হয় দলটি।
পাকিস্তানের পক্ষে শহিদ আজিজ নেন ৩ উইকেট (২৪ রানে),সাদ মাসুদ ও মাজ সাদাকত নেন ২টি করে উইকেট।
১৩৭ রানের লক্ষ্য ছিল পাকিস্তানের জন্য সহজ। ওপেনার মাজ সাদাকত আক্রমণাত্মক ব্যাটিংয়ে ইনিংসটি একাই গতি দেন।
৪ ছক্কা ও ৭ চারে তার ব্যাট থেকে আসে ৪৭ রান,মোহাম্মদ ফাইক অপরাজিত থাকেন ১৬ রানে।
দ্রুত রান তোলায় ম্যাচ খুব দ্রুতই পাকিস্তানের দিকে চলে যায় এবং শেষ পর্যন্ত তারা দারুণভাবেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে। ম্যাচসেরা নির্বাচিত হন মাজ সাদাকত।

