মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

আ.লীগ ককটেল কেনার টাকা কোথায় পাচ্ছে জানালেন রিজভী

ডেস্ক রিপোর্ট।।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, বিভিন্ন ব্যাংক থেকে লুট হওয়া অর্থ ব্যবহার করে আওয়ামী লীগ নাশকতার উদ্দেশ্যে ককটেল সংগ্রহ করছে।

রিজভী বলেন, “ফ্যাসিবাদী শাসনামলে যারা বিভিন্ন অপরাধে যুক্ত ছিল, তারা এখন লজ্জাহীনভাবে বাসে অগ্নিসংযোগসহ নাশকতার কাজ চালাচ্ছে। পদ্মা সেতু ও মেট্রোরেল প্রকল্প থেকে আত্মসাৎ করা অর্থসহ বিভিন্ন ব্যাংক লুটের টাকা এই কাজে ব্যয় হচ্ছে।”

তিনি আরও বলেন, আগুনসন্ত্রাস বা নাশকতার সঙ্গে বিএনপি বা গণতন্ত্রকামী মানুষের কোনো সম্পর্ক নেই। যারা এই কার্যকলাপে যুক্ত, তাদের পরিচয় স্পষ্ট। শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন এমন পরিবেশ যেখানে সব রাজনৈতিক দল স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারবে এবং ভোট হবে অবাধ, সুষ্ঠু ও সর্বজনীন।

রিজভী মন্তব্য করেন, শেখ হাসিনার ‘অপরাধের’ বিচার হলে তা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি দাবি করেন, আগের সরকারের মতো গণমাধ্যম নিয়ন্ত্রণ বা নির্দেশিত আদালতের প্রবণতা আর চলবে না।

সংবাদ সম্মেলনে রিজভী ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তার মতে, ভারত একজন ‘অপরাধীকে আশ্রয়’ দিয়ে বাংলাদেশে নাশকতার পথ তৈরি করছে, যা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।

এ ছাড়া তিনি জানান, আগামী বৃহস্পতিবার (২০ নভেম্বর) তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটা বা কোনো অনুষ্ঠান আয়োজন না করার নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ অনুষ্ঠান আয়োজন করলে তার ব্যয় চাঁদা হিসেবে দান করতে হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন