বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

৩২ নম্বরে টিয়ারগ্যাস-সাউন্ড গ্রেনেড, তিন দিক থেকে ছাত্রদের মিছিল

ডেস্ক রিপোর্ট।।

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার ঘটনায় সোমবার (১৭ নভেম্বর) উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুলডোজার কর্মসূচি ঘিরে দুপুরে ছাত্র-জনতা ৩২ নম্বরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও সেনাবাহিনী তাদের ছত্রভঙ্গ করে। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

প্রথমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে ছাত্রদের সরানোর চেষ্টা করেন। কিছু মুহূর্তের মধ্যে সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়। উত্তেজনার জেরে ছাত্ররাও ইটপাটকেল ছুঁড়ে পাল্টা প্রতিক্রিয়া দেখায়।

দুপুর পৌনে ২টার দিকে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও, ছাত্র-জনতা স্লোগান দিতে দিতে আবারও সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করে। তখন আবারও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে।

ঘটনাস্থলে দেখা যায়, ৩২ নম্বরের বিপরীত দিক থেকেও একটি মিছিল এসে ছাত্র-জনতার সঙ্গে যোগ দিয়েছে। তিন দিক থেকে মিছিল আসার ফলে এলাকায় উত্তেজনা আরও বৃদ্ধি পায়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বর এবং আশেপাশের এলাকায় উত্তেজনা অব্যাহত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন