মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ খালেদা জিয়ার

ডেস্ক রিপোর্ট।।

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী মানবতাবিরোধী অপরাধের মামলায় ঘোষিত রায়ের সরাসরি টেলিভিশন সম্প্রচার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেখেছেন এবং রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ নেতারা।

সোমবার বিকেলে দলের এক উচ্চপর্যায়ের নেতা বলেন, “ম্যাডাম সম্পূর্ণ রায়টি টেলিভিশনে দেখেছেন। তিনি মনে করেন, এতদিনের অপেক্ষার পর শহীদ পরিবারের ন্যায়বিচারের দাবি এই রায়ের মধ্য দিয়ে আংশিকভাবে পূরণ হয়েছে।” তিনি আরও জানান যে, দীর্ঘদিন গুম-খুনের শিকার পরিবারগুলো অন্তত কিছুটা স্বস্তি পাবে বলে খালেদা জিয়া মন্তব্য করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী এবিএম আব্দুস সাত্তার বলেন, “আমি এখনও ম্যাডামের বাসায় যাইনি, তবে লাইভ টেলিভিশন সম্প্রচার হওয়ায় তিনি নিশ্চয়ই রায়টি দেখেছেন।”

এর আগে দুপুর ২টা ৫০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আদালত কক্ষে উপস্থিত ছিলেন মামলার নিহতদের পরিবার, আইনজীবী এবং গণমাধ্যমকর্মীরা।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন