বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

আসছে টানা ৩ দিনের ছুটি

ডেস্ক রিপোর্ট।।

চলতি বছর শেষ হতে দেড় মাস বাকি থাকলেও সামনে রয়েছে মাত্র দুটি সরকারি ছুটি। এর মধ্যে বড়দিন বৃহস্পতিবার হওয়ায় চাকরিজীবীরা উপভোগ করবেন টানা তিন দিনের অবকাশ। অন্যদিকে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় মোট ছুটি কমে দাঁড়িয়েছে ২৮ দিনে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৪ সালে আর মাত্র দুটি সাধারণ ছুটি বাকি আছে। নভেম্বরে কোনো সরকারি ছুটি না থাকলেও ডিসেম্বরে রয়েছে বিজয় দিবস এবং যিশুখ্রিস্টের জন্মদিন (বড়দিন)।

ডিসেম্বরে দুটি ছুটি:
  • বিজয় দিবস – ১৬ ডিসেম্বর (মঙ্গলবার)

  • বড়দিন – ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার)

বড়দিন যেহেতু বৃহস্পতিবার, তাই পরের দুই দিন—শুক্র ও শনিবার—সাপ্তাহিক ছুটি মিলিয়ে চাকরিজীবীরা মোট টানা তিন দিন বিশ্রামের সুযোগ পাবেন।

এদিকে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন তালিকা অনুযায়ী:

  • মোট সরকারি ছুটি: ২৮ দিন

  • এর মধ্যে শুক্র ও শনিবারে পড়েছে: ৯ দিন

  • কার্যত চাকরিজীবীরা পাবেন: ১৯ দিনের কার্যকর ছুটি

প্রেস সচিব জানিয়েছেন, সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়েই ২০২৬ সালের ছুটি চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন