রবিবার, ১ নভেম্বর ২০২৬
Logo

২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে স্কুলভর্তির আবেদন, অনলাইনে আবেদন করা যাবে ৫ ডিসেম্বর পর্যন্ত

ডেস্ক রিপোর্ট।।

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর)। শিক্ষা মন্ত্রণালয়ের স্কুলশাখা জানায়, আবেদন প্রক্রিয়া বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে আগামী ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। এ বছর প্রতিটি আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

এবারের ভর্তিতে অনলাইন প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে বেশ কিছু পরিবর্তন। শিক্ষার্থী বা অভিভাবককে gsa.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। এরপর টেলিটক প্রি-পেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে।

আবেদন ফরম পূরণের সময়:

শিক্ষার্থীর সব তথ্য সঠিকভাবে দিতে হবে

কোটা প্রযোজ্য হলে নির্দিষ্ট বক্সে টিক চিহ্ন দিতে হবে

রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল), JPEG ফরমেটে আপলোড করতে হবে

আবেদন সাবমিট করার পর ছবি-সংবলিত Application Preview দেখা যাবে এবং শিক্ষার্থী একটি User ID-সহ Applicant’s Copy পাবেন।

User ID পাওয়ার পর যেকোনো টেলিটক প্রি-পেইড নম্বর থেকে দুইটি এসএমএস পাঠিয়ে আবেদন ফি পরিশোধ করতে হবে।

প্রথম SMS:
GSA <User ID> পাঠাতে হবে 16222 নম্বরে
উদাহরণ: GSA ABCDEF → Send to 16222

যার উত্তরে শিক্ষার্থীর নামসহ একটি PIN নম্বর পাঠানো হবে।

দ্বিতীয় SMS:
PIN ব্যবহার করে আবার SMS পাঠালে ১০০ টাকার আবেদন ফি জমা নিশ্চিত হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নির্দেশনা অনুযায়ী আবেদন সম্পন্ন করলেই নির্দিষ্ট সময়ের মধ্যে লটারি ও ভর্তির ফল প্রকাশ করা হবে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন