সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে প্রদান করা হলো সম্মানজনক ‘সেনাবাহিনী পদক’। শুক্রবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সেনাপ্রধানের হাতে এই পদক তুলে দেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এদিন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সশস্ত্র বাহিনীর উন্নয়নে তাঁদের অবদানের প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে তিনি বাংলাদেশ আর্মড ফোর্সেসের নতুন প্রশিক্ষণ ম্যানুয়াল—‘ট্রেনিং কমপেনডিয়াম’ এর মোড়কও উন্মোচন করেন।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাস সারাদিন ছিল উৎসবমুখর। বিভিন্ন র্যাঙ্কের সামরিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

