মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
Logo

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট।।

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ ভূমিকম্পের ফলে মানুষের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবরের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। শুক্রবার (২১ নভেম্বর) তিনি এক শোকবাণীতে জানান, বিএনপি বিপর্যস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াবে।

শোকবাণীতে তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগের এক ভয়াবহ রূপ হলো ভূমিকম্প। আজ সকালে সংঘটিত এই বিধ্বংসী কম্পনে কমপক্ষে ছয়জনের প্রাণহানি এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এ ঘটনায় গভীরভাবে শোকাহত।”

তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে তাদের ধৈর্য ও সহিষ্ণুতা কামনা করেন। এছাড়া আহতদের দ্রুত সুস্থতার জন্যও প্রার্থনা জানান।

বিএনপি মহাসচিব আরও বলেন, বিপদের এই সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি দাঁড়াবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানে সরকারের সঙ্গে সমন্বয় করবে।

শোকবাণীতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও তাদের পরিবারদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন