ঢাকা সেনানিবাসে শুক্রবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সময় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মধ্যে সৌজন্য বিনিময় অনুষ্ঠিত হয়েছে। সেনাকুঞ্জে বিকালে এই সাক্ষাতে দু’পক্ষ একে অপরের সুস্থতা ও শারীরিক অবস্থার খোঁজ নেন।
প্রধান উপদেষ্টার ফেসবুক পোষ্টে জানানো হয়েছে, তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বর্তমান স্বাস্থ্যের খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এর জবাবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং তার সহধর্মিণী আফরোজী ইউনূসের সুস্থতার খোঁজ নেন। এছাড়াও তিনি শুভকামনা জানিয়ে উভয়পক্ষের পারস্পরিক সৌহার্দ্য দৃঢ় হওয়ার আশা প্রকাশ করেন।
সৌজন্য সাক্ষাতের সময় খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমানও উপস্থিত ছিলেন।

