বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

সাভার স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ডেস্ক রিপোর্ট।।

রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার (২২ নভেম্বর) সকালে তিনি স্মৃতিসৌধে পৌঁছে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ভুটানের প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করে স্মৃতি বিজড়িত মুহূর্তটিকে চিহ্নিত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

এর আগে, দিনের শুরুতে ড্রুকএয়ারের বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শেরিং তোবগে। সকাল ৮টা ১৫ মিনিটে তার বিমান অবতরণ করলে তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে শেরিং তোবগের এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন