গাজীপুরে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৩ মাত্রার এই কম্পন রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।
কেন্দ্রে দায়িত্বরত পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ জানান, এটি ক্ষুদ্রমাত্রার (মাইনর) ভূমিকম্প। কম্পনের উৎপত্তিস্থল ছিল গাজীপুরের বাইপাইল অঞ্চল।
এর ঠিক এক দিন আগে, শুক্রবার সকালে রাজধানী ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভয়াবহ ওই কম্পনে দুই শিশুসহ ১০ জনের প্রাণহানি ঘটে—ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন এবং নারায়ণগঞ্জে একজন। এছাড়া বিভিন্ন জেলায় কয়েক শত মানুষ আহত হন।
টানা ভূমিকম্পে শাহর-উপশহরে আতঙ্ক বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

