বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
Logo

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট।।

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন।

দুই দিনের রাষ্ট্রীয় সফরে শেরিং তোবগে শনিবার সকালে ঢাকায় পৌঁছান। সফরকালে তিনি বাংলাদেশের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের সঙ্গে বৈঠক ছাড়াও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সোমবার সকালে ভুটান প্রধানমন্ত্রীর দেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

সম্পাদক :  এম ছাইফুল ইসলাম | কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন